মোস্তাফিজুর রহমান রুমন, ঢাকা রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ক্ষমতাসীন দল বিএনপি শুক্রবার সকাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহে দলের বিভিন্ন পর্যায়ের নারীনেত্রীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এদিন মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫৪৪টি।
শুক্রবার রাতে এ তথ্য জানান দলের সহ দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং। এদিন বেলা ১১টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী দলীয় ফরম বিক্রির কার্যক্রম শুরু করেন। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ১২ এপ্রিল পর্যন্ত ফরম উঠানো এবং জমা দেয়া যাবে। জমা দেবার সময়ে প্রার্থীদের ৫০ হাজার টাকা জমানত জমা দিতে হবে।। কার্যক্রমের প্রথম দিনেই দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট ৫৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের উপচেপড়া ভিড় আর উচ্ছ্বাসে সকাল থেকেই নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এই ফরম বিক্রি কার্যক্রম চলবে রোববার ১২ এপ্রিল পর্যন্ত। এই তিন দিনের মধ্যেই ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রথমদিন ফরম সংগ্রহ করা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, কণ্ঠশিল্পী বেবি নাজনীন, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, বিলকিস ইসলাাম, নিপুন রায় চৌধুরী,সানজীদা ইসলাম তুলি, জেরিন দেলোয়ার হোসেন, ডা, খন্দকার আখতারা খাতুন লুনা, আরিফা সুলতানা রুমা, ফাহিমা আক্তার মুকুল, বেগম মেহেরুন্নেসা হক, ফরিদা ইয়াসমীন, সাবিনা খান, শওকত আরা আক্তার, রোকেয়া চৌধুরী বেবী, মিনা বেগম পেয়ারা মোস্তফা, শাহজাদী আখতার পাঁপড়িসহ একাধিক সাবেক নারী সংসদ সদস্য।
প্রসঙ্গত, আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। ভোটগ্রহণ হবে মে ১২ ২০২৬।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন মোট ৫০টি। এর মধ্যে বিএনপি পাবে ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোট ১৩টি এবং স্বতন্ত্র একাধিক সাবেক নারী সংসদ সদস্য। শুক্রবার ১০ এপ্রিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে নারী নেত্রীদের উপচে পড়া ভিড় ছিল। ফরমের মূল্য ২,০০০ টাকা এবং জমাদানের শেষ সময় ১২ এপ্রিল।
-
মূল তথ্যসমূহ:
- ফরম বিক্রি: প্রথম দিনে ৫৪৪টি।
- সময়সীমা: ১০-১২ এপ্রিল ২০২৬।
- ফরমের মূল্য: ২,০০০ টাকা।
- জমানত: ৫০,০০০ টাকা।
- বিএনপি’র আসন: ৩৬টি (জোটভুক্তঃ)।
- ভোটের তারিখ: ১২ মে ২০২৬।
ফরম সংগ্রহকারীদের মধ্যে শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, কণ্ঠশিল্পী বেবি নাজনীন, নিপুন রায় চৌধুরী, ও সানজীদা ইসলাম তুলি সহ অনেকেই রয়েছেন।


