বাড়িআলোচিত সংবাদবাংলাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ, অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের

বাংলাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ, অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের

বিশেষ ডেক্স রিপোর্ট: দেশের অন্তত ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, চৈত্রের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভ্যাপসা গরমে অস্বস্তি আরো বেড়েছে। এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশে এপ্রিলজুড়ে আরো কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও দিন ও রাতের গড় তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।
সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়ে সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এ ছাড়া এপ্রিলজুড়ে কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বৃহঃস্পতিবার ৩ এপ্রিল এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ২২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে যে এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।

  • তাপপ্রবাহের বর্তমান চিত্র ও জনজীবন:
  1. আক্রান্ত এলাকা: রাজশাহী ও খুলনা বিভাগের ১৮টি জেলা এবং টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারীসহ মোট ২২টি জেলা বর্তমানে এই তাপপ্রবাহের কবলে রয়েছে।
  2. সর্বোচ্চ তাপমাত্রা: গত ২ এপ্রিল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
  3. অস্বস্তির কারণ: বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমে সাধারণ মানুষের মধ্যে চরম অস্বস্তি কাজ করছে। বিশেষ করে শ্রমজীবী ও রিকশাচালকরা খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন ।
  4. ভবিষ্যৎ পূর্বাভাস: চলতি এপ্রিল মাসে দেশে আরও কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
  5. সতর্কতা ও করণীয়: গরমের তীব্রতা থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করা এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এ মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments