বাড়িঅর্থনীতিমেঘনা ও গোমতী সেতুর অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড টোল আদায়

মেঘনা ও গোমতী সেতুর অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড টোল আদায়

অর্থনৈতিক ডেক্স রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। ২০২৫-২৬ অর্থবছরের পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুতে একদিনে সর্বোচ্চ ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা টোল আদায় হয়েছে। গত ১৬-১৭ মার্চ ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপারের মাধ্যমে এই রেকর্ড টোল আদায় করা হয়েছে। এই সেতুগুলো থেকে বর্তমানে দৈনিক বিপুল পরিমাণ টোল আদায় করা হচ্ছেনাড়ির টানে ঘরমুখো মানুষের এই ঢলে দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় মেঘনা ও গোমতী সেতুতে মোট ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকার টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার ১৭ মার্চ গত ২৪ ঘণ্টায় মেঘনা ও গোমতী সেতু টোল প্লাজা দিয়ে মোট ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ভিটিকান্দি সড়ক উপ-বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন ভিটিকান্দি সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন।
সরকার ঘোষিত টানা সাত দিনের ছুটির আজ দ্বিতীয় দিন। বুধবার সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় কয়েক গুণ বেড়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ দ্বিগুণ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি। ফলে যাত্রীরা অনেকটা স্বস্তিতেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।
এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ ও র‍্যাব।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সাইনবোর্ড থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত আমাদের ১২৪ জন পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন।’
তিনি আরো বলেন, ‘নিরাপত্তার বিষয়ে কোনো প্রকার গাফিলতি নেই। আশা করছি এবার কোনো বড় ধরনের যানজট ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পারবেন।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments