বাড়িআন্তর্জাতিকনিজের মৃত্যুর জল্পনা উড়িয়ে দিলেন নেতানিয়াহু, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত

নিজের মৃত্যুর জল্পনা উড়িয়ে দিলেন নেতানিয়াহু, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের ভিডিয়ো প্রকাশ, ফের নিজের মৃত্যুর জল্পনা উড়িয়ে দিলেন নেতানিয়াহু। এ বার যে ভিডিয়োটি নেতানিয়াহু প্রকাশ করেছেন, সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে আরও এক ব্যক্তিকে। তিনি আর কেউ নন, ইজ়রায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি।তিনি কি জীবিত? বার বার ভিডিয়ো এবং ছবি প্রকাশ্যে আসার পরেও কিন্তু ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। তাঁর মৃত্যু জল্পনা জোরালো হতেই একের পর এক ভিডিয়ো প্রকাশ করে নেতানিয়াহু দাবি করেছেন তিনি বেঁচে আছেন। সুস্থ আছেন। এ বার নিজের এক্স হ্যান্ডল থেকে আরও একটি ভিডিয়ো প্রকাশ করলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। শুধু তা-ই নয়, মৃত্যু জল্পনা উড়িয়ে দিয়ে, আবারও তাঁকে বলতে শোনা গেল, ‘‘আমি বেঁচে আছি।’’ কিছুটা রসিকতার সুরেই এ কথাগুলি বলতে শোনা গিয়েছে তাঁকে।
এ বার যে ভিডিয়োটি নেতানিয়াহু প্রকাশ করেছেন, সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে আরও এক ব্যক্তিকে। তিনি আর কেউ নন, ইজ়রায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সেখানে দেখা যাচ্ছে, নেতানিয়াহু এবং হাকাবি পাশাপাশি হেঁটে যাচ্ছেন। খুব হালকা চালেই তাঁরা দু’জনে কথা বলছেন। হাকাবিকে বলতে শোনা যাচ্ছে, ‘‘মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি সুরক্ষিত আছেন কি না তা খোঁজ নিতে প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) আমাকে এখানে পাঠিয়েছেন।’’
তার উত্তরে নেতানিয়াহু হাসতে হাসতে বলছেন, ‘‘অবশ্যই, মাইক। আমি বেঁচে আছি এবং সুস্থ আছি।’’ এ কথা শুনে হাকাবি বললেন, ‘‘আপনি সুরক্ষিত আছেন, এটা দেখে আমি খুবই খুশি। কিন্তু প্রসিডেন্ট বার বার জানতে চাইছিলেন আপনার বিষয়ে।’’ ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলারেজ়া সোলেইমানির যে ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছে, দু’জনের কথোপকথনের মাঝেই নেতানিয়াহুকে সেই কথা বলতে শোনা গিয়েছে। তার পরই বলেন, ‘‘আমার কাছে একটা পাঞ্চ কার্ড আছে। সেই কার্ডে কয়েক জনের নাম আছে। আজকে সেই তালিকা থেকে দু’জনের নাম মুছে দিয়েছি। এখনও আরও অনেকে বাকি আছে।’’
এ কথা বলার পরই হাকাবি মজা করে বলেন, ‘‘কী ভাগ্যিস, ওই তালিকায় আমার নামটা নেই।’’ তখন নেতানিয়াহু বলেন, ‘‘আপনার নাম ভাল মানুষের তালিকায় রয়েছে।’’ তার পরই মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন বাহিনীর প্রশংসা করতে শোনা যায় নেতানিয়াহুকে। ইরানের সঙ্গে সামরিক সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট এবং মার্কিন বাহিনী যা করছে, তা প্রশংসার যোগ্য। আমরা অত্যন্ত গর্বিত। দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে চলব। যাঁরা পরমাণু অস্ত্র বানাবে সেই সব পাগলদের নিশ্চিহ্ন করব আমরা। ওদের কিছুতেই এই কাজে সফল হতে দেব না।’’ তবে এই ভিডিয়োও কি ডিপফেক ব্যবহার করে তৈরি, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সোমবারই ইরানের নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন নেতানিয়াহু। নওরোজ় উৎসব উপলক্ষে তাঁদের শুভেচ্ছাও জানান তিনি। তাঁদের ‘নির্ভীক জনগণ’ বলে উল্লেখ করেন। কিন্তু তার পরেও নেতানিয়াহুকে নিয়ে ধোঁয়াশা কাটছিল না। সেই ভিডিয়ো প্রকাশের কয়েক ঘণ্টা পরেই আবার একটি ভিডিয়ো প্রকাশ করা হয় নেতানিয়াহুর এক্স হ্যান্ডল থেকে। এ বার সেই ভিডিয়োয় মার্কিন দূতের সঙ্গে দেখা গিয়েছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে।

  • যুদ্ধ সংক্রান্ত আরও সংবাদের সার সংক্ষেপ:

  1. যুদ্ধের আবহে রাশিয়ার থেকে আরও তেল কিনছে ভারত! চিনে যাওয়ার পথে অভিমুখ বদলাল মস্কোর জাহাজ।
  2. লারিজানির হত্যার পরে ইরানের সম্পূর্ণ রাশ এখন কট্টরপন্থীদের হাতে! যুদ্ধ থামাতে কূটনৈতিক আলোচনা কার সঙ্গে করবেন ট্রাম্প।
  3. হরমুজ় প্রণালীর কাছে ইরানের ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ ফেলল আমেরিকা! ট্রাম্পের হুঁশিয়ারি, ‘হামলার ধাক্কা ভোগাবে দীর্ঘদিন’।
  4. বদলা নেওয়া শুরু করল ইরান! ছুড়ল একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্লাস্টার বোমা! হানায় মধ্য ইজ়রায়েলে নিহত অন্তত দুই।
  5. ভারতের পরে পাকিস্তানের তেলবাহী জাহাজকে হরমুজ় পার হওয়ার অনুমতি দিল ইরান! এ বার কাটতে পারে সঙ্কট।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments