বাড়িবিশেষ সংবাদঢাকা-৬ আসনভুক্ত একটি ভোটকেন্দ্র থেকে দেড় শতাধিক স্ট্যাম্প উদ্ধার

ঢাকা-৬ আসনভুক্ত একটি ভোটকেন্দ্র থেকে দেড় শতাধিক স্ট্যাম্প উদ্ধার

মোস্তাফিজুর রহমান রুম্মন, ঢাকা রিপোর্টার: রাজধানীর ঢাকা-৬ আসনভুক্ত কাঠেরপুল এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কসমোপলিটন স্কুল ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম। ভবনটির নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত স্কুল পরিচালিত হয় এবং এটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
তিনি বলেন, ‘ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার জন্য কাঠেরপুল এলাকায় অস্ত্র মজুত আছে এমন খবর পেয়ে গতকাল রাত ১টার দিকে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান। ওই সময় কেন্দ্রটিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিল। পরে সেখানে গিয়ে তারা ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প পান।
তিনি আরো বলেন, স্ট্যাম্পগুলো কে বা কারা জড়ো করেছে এবং এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য ছিল কি না, সেই বিষয়ে এখনো নিশ্চিত না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments