বাড়িআইন ও আদালতশেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া সম্প্রচারে কোনও আইনগত বাধা নেই- চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া সম্প্রচারে কোনও আইনগত বাধা নেই- চিফ প্রসিকিউটর

আইন বিষয়ক রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারে কোনো আইনগত বাধা নেই। জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ আগস্ট শেখ হাসিনা ভারতে যে বক্তব্য দেবেন, সেটি প্রচার করা যাবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেছেন, ‘শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না। বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়?’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বিদ্বেষমূলক বক্তব্য এবং ট্রাইব্যুনাল বিরোধী কথা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্য কোনো সাধারণ বক্তব্য গণমাধ্যমে প্রচার বা প্রকাশে কোনো আইনি বাধা নেই। তবে একই দিনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান স্পষ্ট করেছেন যে, আদালতের পূর্ববর্তী নিষেধাজ্ঞা বহাল থাকায় শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তা আদালতের আদেশ অবমাননা হিসেবে গণ্য হবে এবং সরকার আইনগত ব্যবস্থা নেবে।
জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমিনুল ইসলাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments