বাড়িঅপরাধ‘কোনও এক অজ্ঞাতপরিচয়ের হাতে খুন লশকর-এ-ত্যায়বার ৩০ জঙ্গি’!

‘কোনও এক অজ্ঞাতপরিচয়ের হাতে খুন লশকর-এ-ত্যায়বার ৩০ জঙ্গি’!

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: গত কয়েক বছরে কোনও এক অজ্ঞাতপরিচয়ের হাতে খুন হয়েছে লশকর-এ-ত্যায়বার একের পর এক জঙ্গি। এ বার তা মেনে নিলেন জঙ্গিনেতা রিজ়ওয়ান হানিফ। তাঁর দাবি, গত ৩-৪ বছরের মধ্যে লশকরের প্রায় ৩০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। তবে এই খুনগুলি কে করেছেন, তাঁর পরিচয় এখনও জানা নেই পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর। সম্প্রতি রিজ়ওয়ানের একটি ভাষণের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োটি কবে রেকর্ড করা হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এটি মে মাসে রেকর্ড করা হয়ে থাকতে পারে। পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকরের সমর্থকদের উদ্দেশে রিজ়ওয়ান বক্তৃতা করছিলেন। সেখানেই ৩০ লশকর জঙ্গির মৃত্যুর কথা স্বীকার করেন তিনি। গত কয়েক বছরে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয় যে সব তথ্য প্রকাশ্যে এনেছে লশকর, তার মধ্যে এটি অন্যতম বড় ‘স্বীকারোক্তি’ বলে মনে করা হচ্ছে। সমর্থকদের উদ্দেশে রিজ়ওয়ান বলেন, “গত তিন-চার বছরে আমাদের ৩০ জনেরও বেশি সঙ্গী নিহত হয়েছেন।” তাঁর দাবি, পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, মুজফ‌্‌ফরাবাদ, রাওয়ালকোট-সহ পাকিস্তানের বিভিন্ন শহরে হামলা হয়েছে লশকরের সদস্যদের উপরে। এই অজ্ঞাতপরিচয়ের হাতে একের পর এক লশকর জঙ্গির মৃত্যুর ঘটনায় ‘ভারত-যোগ’ থাকতে পারে বলেও দাবি করেছেন লশকর নেতা। পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-ই-তৈয়বার শীর্ষ নেতা রিজওয়ান হানিফ সম্প্রতি এক ভার্চুয়াল ভিডিও ভাষণে পাকিস্তানের মাটিতে তাদের ৩০ জনের বেশি জঙ্গি অজ্ঞাতপরিচযয়ে আততায়ী প্রতিপক্ষ কোনও গোষ্ঠীর হাতে নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।

ঘটনার বিবরণ ও স্থানঃ
  • গত ৩ থেকে ৪ বছরের মধ্যে পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, মুজফফরাবাদ এবং রাওয়ালকোটের মতো বিভিন্ন শহরে এই নিহতের ঘটনাগুলো ঘটেছে।
  • লশকর সংগঠনের ভেতরে এই প্রথম কোনো শীর্ষ নেতা ক্যামেরার সামনে প্রকাশ্যে এত বড় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেন।
বিতর্ক ও দাবিঃ
  • রিজওয়ান হানিফ এর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে বলে দাবি করলেও, ভারত এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
  • পাকিস্তান সরকার বা অন্য কোনো পক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments