আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: পাকিস্তানের কাছ থেকে এ বার ঋণের অর্থ ফেরত চাইল সংযুক্ত আরব আমিরশাহি। ইসলামাবাদকে প্রায় ২০০ কোটি ডলার ঋণ দিয়েছিল আবু ধাবি। যুদ্ধ পরিস্থিতিতে ওই ঋণ দ্রুত মিটিয়ে দিতে বলেছে তারা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝে এ বার পাকিস্তানকে ঋণ শোধ করে দিতে বলল সংযুক্ত আরব আমিরশাহি। জানা যাচ্ছে, প্রায় ২০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার কোটি টাকা) ফেরত দিতে বলা হয়েছে ইসলামাবাদকে। সেই টাকা মিটিয়ে দিতেও রাজি হয়েছে পাকিস্তান। এপ্রিলের শেষের দিকে এই ঋণ ইসলামাবাদ মিটিয়ে দেবে বলে জানা যাচ্ছে।
বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় পাকিস্তানকে সাহায্য করতে এই ঋণ দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি। এই ঋণের মেয়াদ গত কয়েক দফায় পুনর্নবীকরণও করা হয়েছে। তবে এখন আমেরিকা-ইরান যুদ্ধের জেরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়েছে। হামলার মুখে পড়ছে সংযুক্ত আরব আমিরশাহিও। এ অবস্থায় ইসলামাবাদের কাছ থেকে ঋণের টাকা ফেরত চেয়েছে আবু ধাবি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ়-এর প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে।
প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আবু ধাবির কাছ থেকে নেওয়া ওই ঋণ স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে গচ্ছিত রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির দাবি মেনে চলতি মাসের শেষের দিকেই ওই ঋণ আবু ধাবিকে মিটিয়ে দেওয়া হবে। আধিকারিক সূত্রে জিও নিউজ় জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহির থেকে গত কয়েক বছর ধরেই এই ঋণ পাচ্ছিল পাকিস্তান। প্রায় ৬ শতাংশ সুদের হারে ঋণ শোধ করে আসছিল তারা। সংযুক্ত আরব আমিরশাহিও গত কয়েক বছর ধরে ঋণ পুনর্নবীকরণ করে আসছিল। গত বছরের ডিসেম্বরে এই ঋণের মেয়াদ প্রথমে এক মাসের জন্য এবং পরে আরও ১৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
-
ঋণের পরিমাণ: প্রায় ২০০ কোটি মার্কিন ডলার, যা স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে গচ্ছিত ছিল।
-
কেন ফেরত চাওয়া হয়েছে: পশ্চিম এশিয়ায়, বিশেষ করে ইরান-আমেরিকা উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থির হওয়ায় ইউএই এই দ্রুত অর্থ ফেরত চেয়েছে।
-
আগে কী হতো: প্রতি বছরই এই ঋণের মেয়াদ বাড়ানো হতো, কিন্তু এবার সময়মতো তা ফেরত দিতে বলা হয়েছে।
-
পাকিস্তানের অবস্থা: অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য এই অর্থ শোধ করা বড় চ্যালেঞ্জ। যদিও পাকিস্তান এই অর্থ এপ্রিলের শেষ নাগাদ পরিশোধ করবে বলে জানা যাচ্ছে।
- ৪৬ হাজার টন এলপিজি নিয়ে হরমুজ় পার করল আরও এক ভারতীয় জাহাজ! মেঙ্গালুরুতে অন্যটি থেকে নামছে সিলিন্ডার।
- আমেরিকার আরও একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল হরমুজ়ের কাছে! ট্রাম্প প্রশাসনের দাবি, বেঁচে রয়েছেন পাইলট।
- যে কোনও ধরনের হামলার জন্য প্রস্তুত থাকুন! ট্রাম্পের মন্তব্যের পরই ইরানের কমান্ডারদের নির্দেশ দিলেন সেনাপ্রধান।
- পাথরচাপা রাজৈশ্বর্যে এক হামলায় বদলা হিসাব, ‘বন্ধু’র সঙ্গে ভাগাভাগি ভুলে ‘কুবেরের ধনে’ আগুন দিল ইরান!
- আমেরিকাবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখল ইরান!
- যুদ্ধ চালিয়ে মার্কিন জনতার কোন স্বার্থসিদ্ধি করছে ট্রাম্প প্রশাসন, তুলল প্রশ্ন।


