বাড়িজলবায়ু ও পরিবেশএপ্রিলে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহ সুষ্টি হবে

এপ্রিলে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহ সুষ্টি হবে

ডেক্স রিপোর্ট: চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড়ের সঙ্গে তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির পাশাপাশি কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রিতে উঠতে পারে।
সংস্থাটি বলছে, চলতি এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু-টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এমাসে দেশে বিক্ষিপ্তভাবে ৫-৭ দিন হালকা অথবা মাঝারি ধরনের শিলাবৃষ্টিসহ অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এপ্রিলে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ১-২টি তীব্র (৪০-৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহও বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। সেই সঙ্গে চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মি. মি. এবং গড় সূর্য কিরণকাল ৫.৫-৭.৫ ঘণ্টা থাকতে পারে। এপ্রিল ২০২৬-এ বাংলাদেশে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়, কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মাসে ২-৪টি মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, তাপমাত্রা পর্যন্ত উঠতে পারে। এছাড়া ১-৩টি তীব্র কালবৈশাখী এবং ৫-৭ দিন বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির ঝুঁকিও রয়েছে।

  • আবহাওয়ার পূর্বাভাস:
  1. তীব্র তাপপ্রবাহ: এপ্রিল মাসে ২-৪টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ২টির তীব্রতা বেশি হতে পারে। তাপমাত্রা পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে।
  2. ঘূর্ণিঝড় ও নিম্নচাপ: বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
  3. কালবৈশাখী ও শিলাবৃষ্টি: এপ্রিলের তৃতীয় সপ্তাহে কালবৈশাখীর তীব্রতা বাড়তে পারে। মাসজুড়ে ৫-৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
  4. স্বাভাবিক বৃষ্টিপাত: সামগ্রিকভাবে এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
  5. সতর্কতা: তীব্র গরম এবং আকস্মিক ঝড়ের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দিনের বেলা গরম থেকে বাঁচতে সাবধানে থাকতে হবে এবং ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments