বাড়িআন্তর্জাতিকবাংলাদেশে পুনরায় সব ধরনের ভিসা পরিষেবা শীঘ্রই চালু করবে ভারত!

বাংলাদেশে পুনরায় সব ধরনের ভিসা পরিষেবা শীঘ্রই চালু করবে ভারত!

অভিজিৎ মুখার্জী, বিশেষ প্রতিবেদক: শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর থেকে গত ১৭ মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে এক টানাপড়েন চলে। তবে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সমীকরণ অনেকটাই বদলাবে বলে আশাবাদী দু’দেশের মানুষ। সেই পরিস্থিতিতে আবার বাংলাদেশে সব রকম ভিসা পরিষেবা চালু করবে ভারত। এমনকি সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত কনস্যুলার।
বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত খুব শীঘ্রই বাংলাদেশের জন্য সব রকম ভিসা পরিষেবা চালু করে দেবে। হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে অশান্তির কারণে মেডিক্যাল এবং ডবল-এন্ট্রি ছাড়া আর সব ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। সিলেটে ভারতের কনস্যুলার অনিরুদ্ধ দাস জানান, পর্যটক-সহ সব ধরনের ভিসা পুনরায় চালু করার বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে।
ভিসা প্রদানের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান অনিরুদ্ধ। তাঁর কথায়, ‘‘দু’দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং মর্যাদার উপর প্রতিষ্ঠিত।’’ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশে সমস্ত ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ বা ভিসা প্রদানকারী কেন্দ্র বন্ধ করে দেয় ভারত। পরবর্তী সময়ে ধাপে ধাপে পরিষেবা চালু হলেও সব ধরনের ভিসা দেওয়া হচ্ছিল না।
বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে নতুন করে অশান্তি শুরু হয়। গত বছরের শেষ দিকে সেই অশান্তির কারণে বাংলাদেশে থাকা বিভিন্ন ভিসাকেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। পাল্টা চাপ বৃদ্ধি করতে ঢাকাও ভারতে তাদের ভিসাকেন্দ্রে অনির্দিষ্ট কালের জন্য তালা ঝোলায় বাংলাদেশ। তবে সে দেশের নতুন সরকারের আমলে পরিস্থিতি বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments