বাড়িঅর্থনীতিঅর্থনীতিকে নিয়ন্ত্রণ মুক্ত ও উদারীকরণ করতে হবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

অর্থনীতিকে নিয়ন্ত্রণ মুক্ত ও উদারীকরণ করতে হবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

অর্থনৈতিক রিপোর্টার: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার দেশের অর্থনীতির গণতান্ত্রিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে এর সুফল সব মানুষের কাছে পৌঁছায়।
বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “পৃষ্ঠপোষকতামূলক রাজনীতির কারণে অর্থনীতি ওভার-রেগুলেটেড হয়েছে। এটিকে সিরিয়াসলি ডিরেগুলেট করতে হবে।”
তিনি বলেন, অর্থনীতি হতে হবে সবার জন্য এবং জনগণ অর্থনীতির বিকাশে তাদের ভূমিকা রাখতে পারবে।
মন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো এখন খুব নাজুক অবস্থায় রয়েছে। তিনি বলেন, “আমাদের প্রথমে সেগুলোকে ওই অবস্থা থেকে পুনরুদ্ধার করতে হবে।”
মি. খসরু আরও বলেন, সফলতা পেতে হলে অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও উদারীকরণ করতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments