বাড়িআলোচিত সংবাদহাম সন্দেহে আট হাজার ৯১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যুর সংখ্যা ১৪৪

হাম সন্দেহে আট হাজার ৯১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যুর সংখ্যা ১৪৪

স্বাস্থ্য ডেক্স রিপোর্ট গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৭৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। একই সময়ে হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ১০ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৮ জন, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৪০৯ জন। ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৯১০ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ছয় হাজার ৬০৯ জন।
নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৩ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৪ জনের।
৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছিল, ১০ এপ্রিলে হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা ১৪৭ জন হলেও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা ১৪৪ জনের কথা উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments