বাড়িআন্তর্জাতিকচলতি বছর বিশ্বে অন্তত সাড়ে ৪ কোটি মানুষ তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে!

চলতি বছর বিশ্বে অন্তত সাড়ে ৪ কোটি মানুষ তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে!

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে আগামী জুন নাগাদ বিশ্বের অন্তত সাড়ে ৪ কোটির বেশি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধ যদি জুন পর্যন্ত চলে, তাহলে তীব্র ক্ষুধার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বাড়তে পারে।
মঙ্গলবার প্রকাশিত ডব্লিউএফপি এক বিশ্লেষণে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা মানবিক সহায়তার প্রধান পথগুলো অবরুদ্ধ করে দিয়েছে। ফলে বিশ্বের ভয়াবহতম সংকটকবলিত এলাকাগুলোতে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে।

World Food Programme – WFP

ডব্লিউএফপির এক্সিকিউটিভ ডিরেক্টর কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের বলেন, খাদ্য, তেল ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার কারণে সাড়ে ৪ কোটির বেশি মানুষ তীব্র ক্ষুধার দিকে ধাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিশ্বে বর্তমানে রেকর্ডকৃত ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যেতে পারে। এটি বিশ্বজুড়ে ক্ষুধার মাত্রাকে সর্বকালের রেকর্ড পর্যায়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই যুদ্ধের আগেই আমরা এক চরম সংকটের মধ্যে ছিলাম, যেখানে ক্ষুধার তীব্রতা এবং সংখ্যা এর আগে কখনও এতটা প্রকট ছিল না।
স্কাউ জানান, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর থেকে তাদের জাহাজ পরিচালনার খরচ ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিছু ক্ষেত্রে জাহাজের পথ পরিবর্তন করতে হয়েছে। এ ছাড়া দাতারা প্রতিরক্ষা খাতে বেশি মনোনিবেশ করায় ডব্লিউএফপিকে এমনিতেই বড় ধরনের বাজেট কাটছাটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তার ওপর এই বাড়তি খরচ মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments