বাড়িআন্তর্জাতিকসংঘাতময় পরিস্থিতির মধ্যেই হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান

সংঘাতময় পরিস্থিতির মধ্যেই হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আর এই সংঘাতময় পরিস্থিতির মধ্যেই হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৩। সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে, সেই সংঘাতের প্রেক্ষাপটের মধ্যে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা US Geological Survey–এর তথ্য অনুযায়ী, জেরাশ এলাকায় রিখটার স্কেলে ৪.৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রভূমি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো প্রাথমিক তথ্য পাওয়া যায়নি। একই সময় ইরানের Mehr News Agency–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহান ও শিরাজ শহরে মার্কিন ও ইসরায়েলি হামলার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ISNA–র এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বুশেহর প্রদেশের জাম ও ডির শহরে ইরানের Islamic Revolutionary Guard Corps–এর বিমান ও নৌবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments