বাড়ি অর্থনীতি ফিফা বিশ্বকাপ জয়ী দেশ কত টাকা পাবে! আর হারলে কত টাকা?

ফিফা বিশ্বকাপ জয়ী দেশ কত টাকা পাবে! আর হারলে কত টাকা?

0
3
“ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে জয়ী (চ্যাম্পিয়ন) দল পাবে ৫০ মিলিয়ন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮০-৫৮৫ কোটি টাকা) এবং অন্যদিকে, ফাইনালে হেরে যাওয়া রানার্স-আপ দল পাবে ৩৩ থেকে ৩৪ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৫-৩৯৫ কোটি টাকা”
“ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে জয়ী (চ্যাম্পিয়ন) দল পাবে ৫০ মিলিয়ন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮০-৫৮৫ কোটি টাকা)। অন্যদিকে, ফাইনালে হেরে যাওয়া রানার্স-আপ দল পাবে ৩৩ থেকে ৩৪ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৫-৩৯৫ কোটি টাকা”

খেলা ডেক্স রিপোর্ট: রবিবার বিশ্বকাপ ফুটবলের শেষ দিন। স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে নিউ জার্সিতে। যে দেশই জিতুক, মোটা অঙ্কের পুরস্কারমূল্য ঘরে তুলবে তারা। রানার্স-আপ দেশও অনেক অর্থ পাবে। শুধু তাই নয়, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে। এমনকি, যারা একটিও ম্যাচ জিততে পারেননি, তাদের জন্যও রয়েছে অর্থ। প্রতিযোগিতার আগেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছিলেন, বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে চলেছে এটি। তা নেহাত ফেলনা নয়। কারণ ৪৮ দেশের বিশ্বকাপে বেশি ম্যাচ এবং বেশি দল দেখা গিয়েছে। আরও বেশি গোল হয়েছে। অনেক বেশি শহরে খেলা হয়েছে। লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো তারকা ফুটবলারেরাও মাতিয়ে দিয়েছেন।
গত বছর ডিসেম্বরে পুরস্কারমূল্য খোলসা করেছিল ফিফা। মোট ৬২৫৮ কোটি টাকার পুরস্কারমূল্য রাখা হয়েছিল। গত বারের দ্বিগুণ। রবিবার যে দলই জিতুক, তারা ৪৮১ কোটি টাকা পাবে। রানার্স-আপ দল জিতবে প্রায় ৩১৭ কোটি টাকা। শনিবার ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। তারা পাবে ২৭৯ কোটি টাকা। চতুর্থ স্থানে শেষ করা ফ্রান্স পাবে ২৬০ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে এবং সুইৎজ়ারল্যান্ড। প্রতিটি দেশকে দেওয়া হবে প্রায় ১৮৩ কোটি টাকা করে। প্রি-কোয়ার্টার ফাইনালে যে আটটি দেশ হেরেছে, প্রত্যেকে পাবে প্রায় ১৪৪ কোটি টাকা করে। রাউন্ড অফ ৩২-তে যে ১৬টি দেশ বিদায় নিয়েছে, তারা সকলে পাবে প্রায় ১০৬ কোটি টাকা করে।
বিশ্বকাপে অংশগ্রহণ করলেই নিশ্চিত আর্থিক পুরস্কারের ব্যবস্থা রেখেছে ফিফা। প্রতিটি দেশকে দেওয়া হবে ১০১ কোটি টাকা করে। তার মধ্যে যারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা ৮৭ কোটি টাকা পাবে। বাকি টাকা প্রস্তুতির জন্য দেওয়া হবে।
এই পুরস্কারমূল্য প্রতিটি দেশের ফুটবল সংস্থাকে সরাসরি দেওয়া হয়। তারাই ঠিক করে ফুটবলার এবং কোচিং স্টাফেদের কত টাকা করে ভাগ করে দেওয়া হবে। ফিফার পুরস্কারমূল্যে বাকি যে টাকা পড়ে থাকবে, সেটি ফুটবলের উন্নতির জন্য কাজে লাগানো হবে।
আমেরিকা ১৪৪ কোটি টাকা পাবে। তারা জানিয়েছে, ৮০ শতাংশ টাকা পুরুষ এবং মহিলা দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে মহিলা দল যদি পরের বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে, তবেই টাকা পাবে।
ইংল্যান্ডের ফুটবলারেরা ঘোষণা করেছেন, প্রত্যেকে আড়াই লক্ষ টাকা করে অনুদান করবেন। ফিফার আশা, এই বিশ্বকাপ থেকে তারা ৯৬,২৮৫ কোটি টাকা লাভ করবে।

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে