Tuesday, October 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিরিয়াদগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

রিয়াদগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ডেক্স রিপোর্ট: সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে। এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে। এর আগে আজ সকালে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা পথে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

Previous articleAygaz LPG
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments