Sunday, October 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅপরাধ ও দুর্নীতিযুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুই শিশুসহ আটজন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুই শিশুসহ আটজন নিহত

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বসতবাড়িতে বন্দুক হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীরও মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর নিজের অস্ত্রের গুলিতে তাঁর মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার ৯ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরটির একটি আবাসিক এলাকায় গুলির শব্দ শুনে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। সংবাদমাধ্যম ‘ইরি নিউজ নাও’-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার ওপর গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীর মরদেহ দেখতে পায়।
পুলিশ পৌঁছালে বন্দুকধারী বাড়ির ভেতরে অবস্থান নেন। পরে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এ সময় বাড়ির ভেতর থেকে আবারও একাধিক গুলির শব্দ শোনা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে বিভিন্ন কক্ষে দুই শিশুসহ আরও কয়েকজনের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে হামলাকারীর মরদেহও উদ্ধার করা হয়। তাঁর শরীরে গুলির ক্ষত ছিল। অবরুদ্ধ অবস্থায় তিনি নিজের অস্ত্রের গুলিতে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার ভয়াবহতায় উদ্ধারকাজে অংশ নেওয়া পুলিশ সদস্যরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মানসিক চাপ কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইরি পুলিশ ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরতে শনিবার বিকেলে শহরের মেয়রের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এ ধরনের হামলা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। দেশটিতে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এবং অস্ত্র নিয়ন্ত্রণে আইনি ও রাজনৈতিক মতপার্থক্য এ নিয়ে বিতর্ককে আরও জোরালো করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments