বিশেষ প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদস্যরাও ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযান শুরু হলে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় পুলিশ অবস্থান নেয়। দুই পক্ষের মধ্যে তখনও উত্তেজনাকর পরিস্থিতি চলছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিছুটা পিছু হটে।
ঘটনাস্থলে হামলা ও ভাঙচুরের পাশাপাশি সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। ঘটনার পর মিরপুর-১০ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
মিরপুরে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!



