Wednesday, September 30, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআইন ও বিধানবিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার জনগণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার জনগণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বি এম শফিকুল ইসলাম টিটু, সিনিয়র চীফ রিপোর্টার: বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷
দায়িত্বে অবহেলা ও সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় প্রসিডিং শুরু হয়েছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা আমলে নেবো না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রাড্ডা ক্লিনিকের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা প্রক্রিয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় ৯৯৯-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়, গ্রেপ্তার করে এবং আলামত সংগ্রহ করে। আইন অনুযায়ী কোনো এজাহার জমা হলে প্রাথমিক তদন্তের পর মামলা রেজিস্টার করতে হয়। তা না হলে ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, ঢালাওভাবে বিএনপি বা সরকারকে দোষারোপ করা বা রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের বিচার জনগণ করবে। বিষয়গুলো নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িত সবাইকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।
মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করেননি। ফলে সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে মনে হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা জননিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে সমগ্র দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments