Wednesday, September 30, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিএবারের হজ যাত্রীদের জন্য নতুন প্যাকেজ

এবারের হজ যাত্রীদের জন্য নতুন প্যাকেজ

বিশেষ প্রিতিবেদক: নতুন হজে যেতে আগ্রহীদের যাত্রা আরও সহজ ও গোছালো করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য একটি নতুন ও দারুণ প্যাকেজ নিয়ে এসেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব সেবা একটিমাত্র চুক্তির মাধ্যমেই পাওয়া যাবে। খবর গালফ নিউজের। ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি দেওয়া হবে, যা হাজিরা দেশটিতে পা রাখার পর থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত পুরো সময়টায় দারুণভাবে কাজে লাগবে। এই প্যাকেজে মূলত রয়েছে মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাওয়ার বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোর সেবা। এর বাইরেও হাজিরা চাইলে নিজেদের পছন্দমতো কিছু বাড়তি সুবিধাও বেছে নিতে পারবেন।
নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো খুব সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে পারবে। ১৪৪৮ হিজরি সেশনের প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে। এই লক্ষ্যে ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে মন্ত্রণালয়।
এছাড়া, পুরো হজ প্রক্রিয়াকে ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে দীর্ঘদিন ধরেই আধুনিক অনলাইন সিস্টেম ব্যবহার করে আসছে সৌদি আরব।

নতুন প্যাকেজের মূল বৈশিষ্ট্য ও সুবিধাবলী:-
  • ইলেকট্রনিক চুক্তি: ‘নাসুক মাসার’ (Nusuk Masar) বা ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে একক চুক্তির আওতায় সব সেবা দেওয়া হবে।
  • প্রধান চারটি সেবা: মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, খাবার সরবরাহ এবং পবিত্র স্থানগুলোতে (মিনা-আরাফাত) বিশেষ সেবা।
  • নমনীয় কাঠামো: বিদেশি হজ অফিস ও এজেন্সিগুলো নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দলের হজযাত্রীদের জন্য কর্মসূচি সাজাতে পারবে।
  • ঐচ্ছিক সুবিধা: মূল সেবার বাইরেও যাত্রীদের জন্য অতিরিক্ত বা ঐচ্ছিক সমৃদ্ধকরণ সেবা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments